ব্রেকিং নিউজ
Loading News...

রোববার রাজশাহীর যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক, আরসি বুলেটিন

​জরুরি সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) রাজশাহী মহানগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিকটবর্তী গাছপালা ও ডালপালা কর্তনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।

রাজশাহীতে-বিদ্যুৎ-সরবরাহ-বন্ধের-জরুরি-নোটিশ

নেসকো সূত্রে জানা গেছে, রোববার সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত (প্রায় ৬ ঘণ্টা) নির্দিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।

​আওতাভুক্ত এলাকা:

নেসকো, রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন এলাকাগুলোতে এই বিভ্রাট ঘটবে। এলাকাগুলো হলোঃ

পঞ্চবটি, বোসপাড়া, শেখেরচক, সাগরপাড়া, মহলদারপাড়া, শিরোইল মাস্টারপাড়া, দেবেশিংপাড়া, আমবাগান, ভদ্রা, উপর-ভদ্রা, শিরোইল, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, নর্দান মোড়, সাধুরমোড়, মুন্নাফের মোড় এবং এর আশেপাশের এলাকা।

​এ বিষয়ে নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে লাইনের সংস্কার ও গাছপালা ছাঁটাইয়ের কাজ জরুরি হয়ে পড়েছে। কাজ শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হবে।

​সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ এবং সংস্কার কাজ চলাকালীন সময়ে সকলের সহযোগিতা কামনা করেছে।

Post a Comment

Previous Post Next Post