ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি (সার্ধশতবর্ষ) উদযাপন উপলক্ষে আজ থেকে ব্যবস্থাপনা ও মার্কেটিং বিভাগে শুরু হয়েছে 'অফলাইন ও অনলাইন ক্লাস প্রোমোশন' কার্যক্রম।
ব্যবস্থাপনা ও মার্কেটিং বিভাগের প্রচার কমিটির আহবায়ক এবং ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ফারহানা আলম-এর সুযোগ্য নেতৃত্বে এবং উক্ত কমিটির সদস্য সচিব মোঃ সোহরাব সরকার-এর সার্বিক তত্ত্বাবধানে ও উপস্থিতিতে আজকের এই প্রচার কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়। এ সময় প্রচার কমিটির শরিফ হোসেন, মিনহাজুর রহমান, ফাউজিয়া, তাকিউর, তাজ, নদী সরকার, স্নেহা , নুপুর সহ সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেন।
এই প্রোমোশন কার্যক্রমের মূল লক্ষ্য হলো বিভাগের সকল শিক্ষার্থীকে এই ঐতিহাসিক আয়োজনের বিষয়ে বিস্তারিত অবহিত করা এবং দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে উৎসাহিত করা।
অনলাইন রেজিস্ট্রেশনের লিংক:
সার্ধশতবর্ষ এই উদযাপনে ইতিহাসের সাক্ষী হতে এবং এই আয়োজনে অংশগ্রহণ করতে ওয়েবসাইটে প্রবেশ করে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
Post a Comment