রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের নিয়মিত মাসিক আয়োজন 'ক্যারিয়ার জার্নি' গত ৩ই মে, ২০২৬ তারিখে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
এবারের সেশনের বিষয় ছিলো 'How to Improve Your Presentation Skill'। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজার এবং একাডেমিক জীবনে নিজেকে দক্ষভাবে উপস্থাপন করার গুরুত্ব বিবেচনায়, সেশনটি অংশগ্রহণকারীদের জন্য ছিলো অত্যন্ত সময়োপযোগী ও শিক্ষণীয়।
রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন স্বাধীন, যিনি তাঁর বাস্তব অভিজ্ঞতা ও কার্যকর দিকনির্দেশনার মাধ্যমে সেশনটিকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সম্মানিত অধ্যক্ষ, জনাব প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যৎ গঠনে দক্ষতা উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম নূহ ও সাধারণ সম্পাদক কাজী ইসতিয়াক আমিন বিশাল। কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন অর্গানাইজিং সেক্রেটারি ওয়াহিদুজ্জামান আন্তিক। এছাড়াও ক্লাবের অন্যান্য এক্সিকিউটিভ সদস্যবৃন্দের দলগত প্রচেষ্টা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহায়তা করে।
সেশন শেষে পূর্বে অনুষ্ঠিত 'Wit Development Game'-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আনোয়ার হোসেন স্বাধীন। পাশাপাশি তাঁকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধিতে রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব সবসময় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ক্লাবটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Post a Comment