ব্রেকিং নিউজ
Loading News...

রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের ‘ক্যারিয়ার জার্নি’ ও নবীনদের রিসেপশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, আরসি বুলেটিন

​রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের নিয়মিত মাসিক আয়োজন ‘ক্যারিয়ার জার্নি’ আজ ৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে রাজশাহী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এবারের ক্যারিয়ার জার্নির আলোচনার মূল প্রতিপাদ্য ছিল ‘BCS and Teaching Profession’। একই দিনে ক্লাবের নবীন ভলান্টিয়ারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানও সম্পন্ন হয়। সেশন পরিচালনা করেন রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা এবং সমাজ কর্ম বিভাগের সহকারী অধ্যাপক জনাব আব্দুর রহিম।  

রাজশাহী-কলেজ-ক্যারিয়ার-ক্লাব

​আজকের আয়োজনে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক জনাব ড. মোঃ ইব্রাহিম আলী,  উপাধ্যক্ষ অধ্যাপক জনাব আবু মোঃ ইউনুছ আলী এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মনিরুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইশতিয়াক আমিন বিশাল এবং সার্বিক দিকনির্দেশনায় ছিলেন সভাপতি মোঃ ইসমাইল হোসেন। সেই সাথে ছিলেন রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম এবং অর্গানাইজিং হেড রিমা ইসলাম স্বর্ণালী সহ অন্যান্য এক্সিকিউটিভ ও ভলেন্টিয়াররা উপস্থিত ছিলেন।  

এছাড়াও আজকের এই আয়োজনে অতিথি হিসেবে ছিলেন, রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাবের বর্তমান সভাপতি মোঃ সোহরাব সরকার এবং এইচআর সেক্রেটারি মেহেদী হাসান জীবন ।


আজকের আয়োজনের কনভেনর হিসেবে ছিলে ক্লাবের জয়েন্ট সেক্রেটারি মোঃ শারাফাত হেসেন এবং কো-কনভেনর হিসেবে ছিলেন ইভেন্ট সেক্রেটারি তারেক উজ্জামান অপু।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি এবং সঠিক গাইডলাইন প্রদানের লক্ষ্যেই তাদের এই নিয়মিত প্রচেষ্টা। সেশনের পাশাপাশি এই আয়োজনে নতুন ভলান্টিয়ারদের আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয় এবং তাদের সামনে তুলে ধরা হয় ক্লাবের লক্ষ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। 

Post a Comment

Previous Post Next Post