ব্রেকিং নিউজ
Loading News...

উদ্ভিদবিজ্ঞান ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ভেষজ পণ্য প্রদর্শনী ও প্রেজেন্টেশন অনুষ্ঠিত

উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ভেষজ পণ্য প্রদর্শনী ও প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। তাত্ত্বিক উদ্ভিদবিজ্ঞানের জ্ঞানকে ব্যবহারিক জীবনে প্রয়োগের মাধ্যমে নতুন কিছু সৃষ্টির লক্ষ্যে সম্পন্ন হলো উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষ - ২০২৪ (সেশন:২০২০-২১) শিক্ষার্থীদের এক বিশেষ একাডেমিক প্রজেক্ট।

উদ্ভিদবিজ্ঞান-বিভাগের-৪র্থ-বর্ষের-শিক্ষার্থীদের-ভেষজ-পণ্য-প্রদর্শনী-ও-প্রেজেন্টেশন

উদ্ভিদবিজ্ঞান বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা সহকারী অধ্যাপক সৈয়দা সেফাত-ই-নূরী ম্যামের সার্বিক তত্ত্বাবধান ও সুযোগ্য দিকনির্দেশনায় শিক্ষার্থীরা ৬টি গ্রুপে বিভক্ত হয়ে নিজস্ব ব্র্যান্ড নামে বিভিন্ন ভেষজ পণ্য তৈরি ও বাজারজাতকরণের পরিকল্পনা উপস্থাপন করেছে।

উদ্ভিদবিজ্ঞান-বিভাগের-৪র্থ-বর্ষের-শিক্ষার্থীদের-ভেষজ-পণ্য-প্রদর্শনী-ও-প্রেজেন্টেশনউদ্ভিদবিজ্ঞান-বিভাগের-৪র্থ-বর্ষের-শিক্ষার্থীদের-ভেষজ-পণ্য-প্রদর্শনী-ও-প্রেজেন্টেশন

উদ্ভিদবিজ্ঞান-বিভাগের-৪র্থ-বর্ষের-শিক্ষার্থীদের-ভেষজ-পণ্য-প্রদর্শনী-ও-প্রেজেন্টেশনউদ্ভিদবিজ্ঞান-বিভাগের-৪র্থ-বর্ষের-শিক্ষার্থীদের-ভেষজ-পণ্য-প্রদর্শনী-ও-প্রেজেন্টেশন

উদ্ভিদবিজ্ঞান-বিভাগের-৪র্থ-বর্ষের-শিক্ষার্থীদের-ভেষজ-পণ্য-প্রদর্শনী-ও-প্রেজেন্টেশনউদ্ভিদবিজ্ঞান-বিভাগের-৪র্থ-বর্ষের-শিক্ষার্থীদের-ভেষজ-পণ্য-প্রদর্শনী-ও-প্রেজেন্টেশন

এই প্রজেক্টের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল শিক্ষার্থীদের পরিচালিত 'ফিল্ড ওয়ার্ক' (Field Work)। শিক্ষার্থীরা সরাসরি প্রাকৃতিক উৎস থেকে ওষুধি উদ্ভিদের নমুনা সংগ্রহ, স্থানীয় জ্ঞান আহরণ এবং উপকরণের গুণগত মান যাচাইয়ের জন্য মাঠ পর্যায়ে কাজ করেছে। এই অভিজ্ঞতাই প্রতিটি গ্রুপকে শতভাগ অর্গানিক পণ্য তৈরিতে সহায়তা করেছে।

উদ্ভাবনী চিন্তায় সাজানো আমাদের ৬টি গ্রুপ ও তাদের তৈরিকৃত পণ্যসমূহ:

১. গ্রুপ জাম - কেশিতা (অর্গানিক হেয়ার প্যাক)।
২. গ্রুপ আমলকি - হারবাল চা।
৩. গ্রুপ সরিষা - আদার চুয়িং।
৪. গ্রুপ মসুর - অর্গানিক পাউডার শাম্পু।
৫. গ্রুপ আম - হারবাল ফেস প্যাক।
৬. গ্রুপ নিম - নিম ট্যাবলেট।
বিজ্ঞানসম্মত উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে আধুনিক প্যাকেজিং, প্রতিটি ক্ষেত্রেই শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতার পরিচয় দিয়েছে। বিশেষ করে সহকারী অধ্যাপক সৈয়দা সেফাত-ই-নুরী ম্যামের নিরলস উৎসাহ ও অনুপ্রেরণা শিক্ষার্থীদের এই একাডেমিক গবেষণাকে একটি বাস্তবমুখী উদ্যোগে রূপান্তর করতে মূল ভূমিকা পালন করেছে।
​শিক্ষার্থীদের এই ক্ষুদ্র প্রয়াসগুলো আগামীতে টেকসই ও প্রাকৃতিক জীবনধারা নিশ্চিত করতে এবং উদ্যোক্তা হিসেবে তাদের গড়ে তুলতে মাইলফলক হয়ে থাকবে। সফলভাবে প্রজেক্ট সম্পন্ন করায় সকল শিক্ষার্থীর জন্য রইল অফুরন্ত শুভকামনা জানিয়েছে বিভাগের শিক্ষকমন্ডলীরা।

Post a Comment

Previous Post Next Post