ব্রেকিং নিউজ
Loading News...

রাজশাহী কলেজ মার্কেটিং বিভাগের নতুন বিভাগীয় প্রধানের দায়িত্বগ্রহণ

রাজশাহী কলেজের মার্কেটিং বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব প্রফেসর মো: গোলাম রাব্বানী। আজ আনুষ্ঠানিকভাবে তিনি এই পদে যোগদান করেন।

rajshahi-college-marketing-head-professor-golam-rabbani

দায়িত্ব গ্রহণের পরপরই ব্যবস্থাপনা ও মার্কেটিং বিভাগের পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। এ সময় দুই বিভাগের শিক্ষক-শিক্ষিকামণ্ডলী নবনিযুক্ত বিভাগীয় প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান।

​শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত শিক্ষকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, জনাব প্রফেসর মো: গোলাম রাব্বানীর  নেতৃত্বে মার্কেটিং বিভাগ শিক্ষা ও গবেষণায় নতুন উচ্চতায় পৌঁছাবে। দায়িত্ব গ্রহণ শেষে প্রফেসর রাব্বানী সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিভাগের সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Post a Comment

Previous Post Next Post