ব্রেকিং নিউজ
Loading News...

অধ্যাপক ড. মোঃ সেরাজ উদ্দীনের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে উন্নয়নের ছোঁয়া

অধ্যাপক-ড.-মোঃ-সেরাজ-উদ্দীনের-নেতৃত্বে-চাঁপাইনবাবগঞ্জ-সরকারি-কলেজে-উন্নয়নের-ছোঁয়া

উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। অধ্যাপক ড. মোঃ সেরাজ উদ্দীন অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকেই পাল্টে যেতে শুরু করেছে ক্যাম্পাসের চিরচেনা দৃশ্যপট। তার বলিষ্ঠ নেতৃত্ব, আধুনিক দৃষ্টিভঙ্গি এবং একের পর এক উন্নয়নমূলক কর্মকাণ্ডে কলেজজুড়ে এখন নতুন প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।

অধ্যাপক-ড.-মোঃ-সেরাজ-উদ্দীনের-নেতৃত্বে-চাঁপাইনবাবগঞ্জ-সরকারি-কলেজে-উন্নয়নের-ছোঁয়াঅধ্যাপক-ড.-মোঃ-সেরাজ-উদ্দীনের-নেতৃত্বে-চাঁপাইনবাবগঞ্জ-সরকারি-কলেজে-উন্নয়নের-ছোঁয়া

কলেজ সূত্র জানায়, যোগদানের পরপরই অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেরাজ উদ্দীন ক্যাম্পাসের নিরাপত্তা ও পরিবেশগত মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেন। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ সন্ধ্যার পর অন্ধকারে নিমজ্জিত থাকতো, দায়িত্ব গ্রহণের অল্প দিনের মধ্যেই অধ্যক্ষের নির্দেশনায় পুরো ক্যাম্পাসে আধুনিক আলোকায়ন নিশ্চিত করা হয়েছে। বর্তমানে সন্ধ্যার পর আলোকোজ্জ্বল ক্যাম্পাস শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অধ্যাপক-ড.-মোঃ-সেরাজ-উদ্দীনের-নেতৃত্বে-চাঁপাইনবাবগঞ্জ-সরকারি-কলেজে-উন্নয়নের-ছোঁয়াঅধ্যাপক-ড.-মোঃ-সেরাজ-উদ্দীনের-নেতৃত্বে-চাঁপাইনবাবগঞ্জ-সরকারি-কলেজে-উন্নয়নের-ছোঁয়া

কেবল আলোকায়নই নয়, ক্যাম্পাসের নান্দনিকতা বৃদ্ধিতেও নেওয়া হয়েছে কার্যকর পদক্ষেপ। কলেজের মূল ফটক থেকে শুরু করে একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনের সম্মুখভাগ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি বাগান সংস্কারের কাজ চলছে দ্রুতগতিতে। ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনে তার এই ব্যক্তিগত তদারকি শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেক শিক্ষার্থী জানিয়েছেন, এখন ক্যাম্পাসে প্রবেশ করলেই একটি পরিপাটি ও মনোরম পরিবেশ অনুভূত হয়, যা পড়াশোনার জন্য অত্যন্ত সহায়ক।
অধ্যাপক-ড.-মোঃ-সেরাজ-উদ্দীনের-নেতৃত্বে-চাঁপাইনবাবগঞ্জ-সরকারি-কলেজে-উন্নয়নের-ছোঁয়া

অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেরাজ উদ্দীনের প্রশাসনিক দক্ষতা এবং প্রতিষ্ঠানের প্রতি তার একাগ্রতা কলেজের স্থবির হয়ে থাকা উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করেছে। তার কর্মনিষ্ঠা ও স্বচ্ছতাকে আদর্শ মেনে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও প্রতিষ্ঠান গড়ার কাজে নতুন করে উজ্জীবিত হচ্ছেন। তার নেওয়া এসব পদক্ষেপের ফলে কলেজের প্রশাসনিক ও একাডেমিক শৃঙ্খলা ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, পরিবর্তনের এই নতুন রূপ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ কাজ করছে, বিশেষ করে রাতে আলোকায়ন এবং ক্যাম্পাসের সাজানো-গোছানো পরিবেশ শিক্ষার্থীদের মুগ্ধ করেছে। অনেকের মতে অধ্যাপক ড. মোঃ সেরাজ উদ্দীনের দূরদর্শী পরিকল্পনা ও একাগ্রতার কারণেই এই স্বল্প সময়ে এত বড় পরিবর্তন সম্ভব হয়েছে। তার নেতৃত্বে কলেজটি কেবল অবকাঠামোতেই নয়, বরং শিক্ষার গুণগত মানেও এই অঞ্চলে শীর্ষস্থান দখল করবে বলে তারা আশাবাদী। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ হবে জেলার অন্যতম শ্রেষ্ঠ ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান।

Post a Comment

Previous Post Next Post