রাজশাহী কলেজ পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষা সফর সফলভাবে অনুষ্ঠিত

রাজশাহী কলেজ পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষা সফর অনুষ্ঠিত

রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বার্ষিক শিক্ষা ও আনন্দ ভ্রমণ অত্যন্ত জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড় ও তেঁতুলিয়ার মনোরম পরিবেশে এবারের সফরটি সম্পন্ন হয়।

​বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই সফরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি ছিল নানা আয়োজন। ভ্রমণসূচি অনুযায়ী, দলটি ভোরবেলায় পঞ্চগড়ে পৌঁছায় এবং মেঘকুঞ্জ রিসোর্টে প্রাতঃরাশ সেরে যাত্রার সূচনা করে।


সফরের উল্লেখযোগ্য অংশ জুড়ে ছিল বাংলাবান্ধা জিরো পয়েন্ট এবং বিখ্যাত কাজী টি এস্টেট পরিদর্শন। শিক্ষার্থীরা চা বাগানের সবুজ সমারোহ এবং বাংলাবান্ধার সীমান্ত এলাকার সৌন্দর্য উপভোগ করেন। দুপুরের পর দলটি তেঁতুলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান বাঁশ বাগান, কমলা বাগান, টিউলিপ বাগান এবং ‘আই লাভ তেঁতুলিয়া’ ভিউ পয়েন্ট পরিদর্শন করে।

​দিনভর ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় মেঘকুঞ্জ রিসোর্টে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান, আড্ডা ও র‍্যাফেল ড্র-এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দঘন সময় কাটান।

​সফর শেষে রাত ১০টায় রাজশাহীর উদ্দেশ্যে ফিরতি যাত্রার মাধ্যমে এই আনন্দময় আয়োজনের সমাপ্তি ঘটে। বিভাগের শিক্ষার্থীরা জানান, একাডেমিক ব্যস্ততার মাঝে এমন ভ্রমণ তাদের মানসিক প্রশান্তি ও নতুন উদ্যমে পড়াশোনায় ফিরতে সহায়তা করবে।

Post a Comment

Previous Post Next Post