বছর ঘুরে আবারও আসছে মহিমান্বিত রজনী পবিত্র শবে বরাত। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এই রাতটি ‘ভাগ্য রজনী’ বা ‘লাইলাতুল বরাত’ হিসেবে পরিচিত। চাঁদ দেখার ওপর নির্ভর করে প্রতি বছর এই তারিখ নির্ধারিত হলেও, হিজরি ক্যালেন্ডার ও ইসলামিক ফাউন্ডেশনের তথ্যানুযায়ী ২০২৬ সালের শবে বরাতের সম্ভাব্য ও নিশ্চিত তারিখ নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। অবশেষে জানা গেছে কবে পালিত হতে যাচ্ছে এবারের শবে বরাত।
বাংলাদেশে সাধারণত শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে শবে বরাত পালিত হয়। ২০২৬ সালের হিজরি ক্যালেন্ডার ও চাঁদ দেখার হিসাব অনুযায়ী, পবিত্র শবে বরাত পালিত হবে আগামী ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার দিবাগত রাতে। সে হিসেবে, পরদিন ৪ ফেব্রুয়ারি, বুধবার বাংলাদেশে সরকারি ছুটি থাকবে।
ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় চাঁদ দেখা কমিটির তথ্যমতে, রজব মাস শেষ হয়ে শাবান মাস শুরু হওয়ার পরই শবে বরাতের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হয়। যেহেতু এবছর (২০২৬) শাবান মাস গণনা শুরু হয়েছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে, তাই ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতই হচ্ছে পবিত্র শবে বরাত।
সরকারি ঘোষণা অনুযায়ী ৪ ফেব্রুয়ারি বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত বন্ধ থাকবে। ধর্মপ্রাণ মুসল্লিরা এখন থেকেই এই পবিত্র রজনী পালনের প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ আমাদের সবাইকে এই রাতের ফজিলত হাসিল করার তৌফিক দান করুন।

Post a Comment