ব্রেকিং নিউজ
Loading News...

রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাবের নিয়মিত সেশন অনুষ্ঠিত হয়েছে

রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাবের নিয়মিত সেশন মানেই নতুন কিছু শেখা এবং নিজের জড়তা কাটানোর সেরা সুযোগ। গতকাল ২২ জানুয়ারি ক্লাবের সেশন অনুষ্ঠিত হয়। সেশনটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে, যা পরিচালনা করেছেন মোসা: শামীমা আক্তার। উপস্থিত শিক্ষার্থীরা হাতে-কলমে শিখেছেন কীভাবে মঞ্চে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হয়। 

রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাবের এক সদস্য তার বক্তব্যে জানান, "এখানে আমরা শিখি, ভুল করি এবং সেই ভুল থেকেই নিজেদের শুধরে নিই। পাবলিক স্পিকিং শিখতে কোনো জাদুকরী মন্ত্র নেই, প্রয়োজন শুধু নিয়মিত অনুশীলন। আর সেই অনুশীলনের সেরা প্ল্যাটফর্ম আমাদের এই ক্লাব- রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাব।"

Post a Comment

Previous Post Next Post